ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

চিকিৎসার জন্য সাহারাকে থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (০১ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিলো। গত বুধবার (২৪ জুন) মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অনতি হয়। এর পর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

বুধবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তারা পাঠাতে বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে কথা বলতে পারছেন।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

চিকিৎসার জন্য সাহারাকে থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে

আপডেট সময় ০৪:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০