ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

বিএসএমএমইউয়ের ২৪১ শিক্ষার্থীকে থিসিস গ্রান্ট

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গবেষণার জন্য ২৪১ শিক্ষার্থীকে থিসিস গ্রান্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণার জন্য ২৪১ শিক্ষার্থীকে থিসিস দেওয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মোট পাঁচটি গ্রুপে ভাগ করে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে থিসিস গ্রান্ট অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, রোগীদের জন্য কল্যাণধর্মী মানসম্পন্ন গবেষণার মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরো বাড়ানো হবে। করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে বড় ধরনের বহুমুখী গবেষণার সুযোগ রয়েছে। করোনা ভাইরাসকে গুরুত্ব দিয়ে গবেষণায় মনযোগ বাড়ানোর জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা শিক্ষা, গবেষণার উন্নয়ন ও প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই আন্তরিক ও সব ধরনের সহযোগিতা করেছেন এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নৈতিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেকে ভালো মানুষ হিসেবে এবং সুদক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে সত্যিকারের গবেষক হিসেবেও গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, উপ-রেজিস্ট্রার মো. আব্দুল আলীম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বিএসএমএমইউয়ের ২৪১ শিক্ষার্থীকে থিসিস গ্রান্ট

আপডেট সময় ০৫:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০