ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে ফেলে যাওয়া সেই মৃত বাবার সৎকার করলেন ইউএনও

আকাশ জাতীয় ডেস্ক:  

হাসপাতালের গেটে ফেলে যাওয়া করোনায় মৃত বাবার সৎকার করলেন গোপালগঞ্জের সদর উপজেলার নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান।

রোববার সন্ধ্যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় গোপালগঞ্জ পৌর শ্মশানে এই সৎকার করা হয়।

জানা গেছে, শনিবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খান গ্রামের নিত্যানন্দ বল্লভ (৬০)।

করোনায় আক্রান্ত হয়ে নিত্যানন্দের মৃত্যু হওয়ায় মরদেহ সৎকারে এগিয়ে আসেননি তার স্বজনরা। বরং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেইন গেটে বাবার মৃতদেহ ফেলে পালিয়ে যান ছেলে।

অবশেষে রোববার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান হিন্দু রীতি অনুযায়ী নিত্যানন্দের মুখাগ্নি করে সৎকারের মাধ্যমে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিত্যানন্দ বল্লভ গত ৬ জুন কোটালীপাড়া থেকে করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন।

২৭ জুন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

হাসপাতালে ফেলে যাওয়া সেই মৃত বাবার সৎকার করলেন ইউএনও

আপডেট সময় ০৬:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০