ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বাবার মৃত্যুর ১০ দিন পর মাকেও হারালেন পিয়াল

আকাশ বিনোদন ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাস একে একে অনেক প্রিয়জনের প্রাণই কেড়ে নিচ্ছে। অভিনেতা মাহাদী হাসান পিয়ালের বাবা দিন দশেক আগেই মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। বাবার মৃত্যুর ঠিক দশদিন পরই চলে গেলেন পিয়ালের মাও। করোনায় বাবা-মাকে হারিয়ে শোকে স্থবির হয়ে পড়েছেন অভিনেতা পিয়াল।

শনিবার (২৭ জুন) সকালে করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা মাহাদী হাসান পিয়ালের মা মারা যান। এর ঠিক ১০ দিন আগে করোনা কেড়ে নেয় তার বাবাকেও। মা–বাবার সংস্পর্শেই ছিলেন তিনি। তবে পিয়াল ও তার বোন দুজনের শরীরে করোনার উপসর্গ কিছুটা দেখা দিলেও তারা করোনা নেগেটিভ বলে জানা গেছে।

শোকাহত অভিনেতা পিয়াল গণমাধ্যমকে জানিয়েছেন, মূলত নিউমোনিয়ার কারণেই তার মায়ের মৃত্যু ঘটে। এই ধকলটা তার মা সহ্য করতে পারেননি। হাসপাতালে ভর্তি করার পর থেকেই বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন তার মা। পরে শনিবার সকাল পৌনে দশটার দিকে মার যান তিনি।

সকলের কাছে তার মা–বাবার জন্য দোয়া চেয়েছেন অভিনেতা মাহাদী হাসান পিয়াল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বাবার মৃত্যুর ১০ দিন পর মাকেও হারালেন পিয়াল

আপডেট সময় ১০:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০