ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৯ বছরের মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাগের বশে মা তাঁর নয় বছর বয়সী মেয়েকে টেনেহিঁচড়ে ছাদে নিয়ে যান। এর পর মেয়েকে তিনি তিনতলার ছাদ থেকে নিচে ফেলে দেন। তিনতলা থেকে পড়েও মেয়ে বেঁচে গেলে তাকে আবার ছাদে নিয়ে যান মা। দ্বিতীয়বার ছাদ থেকে ফেলে দিলে মেয়ের মৃত্যু হয়।

মায়ের হাতে মেয়ের এভাবে হত্যার ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ বেঙ্গালুরুতে গত রোববার। মেয়ে হত্যার অভিযোগে স্বাতী সরকার নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

আশিকা নামের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বলেছে, নয় বছর বয়সী ওই মেয়ে মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে হত্যা করে মা স্বাতী সরকারের আত্মহত্যার পরিকল্পনা ছিল। বিস্ময়ের স্বরে প্রতিবেশী আশিকা আরো বলেন, পুলিশ আসার আগপর্যন্ত স্বাতী সরকারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় লোকজন।

৩০ বছর বয়সী স্বাতী সরকার এক প্রযুক্তিবিদকে বিয়ে করেছিলেন। চলতি বছরের শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়। এ নিয়ে তিনি হতাশ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

৯ বছরের মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন মা

আপডেট সময় ০৭:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭