ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

হাসপাতালে রুম না পাওয়ার তথ্য ভিত্তিহীন: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে, সোমবার দুপুরে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুম না পাওয়ায় তিনি অন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এসব তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জানিয়েছেন মাশরাফি নিজেই।

সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

কয়েকদিন ধরে মাশরাফির শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি করোনা পরীক্ষার জন্য এলাকায় মোবাইল বুথ স্থাপন করেন। সরকারি কার্যালয় এবং হাসপাতালের সামনে সংক্রমণ প্রতিরোধক স্প্রে বুথ তৈরি করেন। এছাড়া লকডাউন চলাকালে নির্বাচনী এলাকার স্বল্প ও কম আয়ের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাদ্যসামগ্রীও বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

হাসপাতালে রুম না পাওয়ার তথ্য ভিত্তিহীন: মাশরাফি

আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০