ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের

আইনমন্ত্রীর করোনা নেগেটিভ

আকাশ জাতীয় ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২২ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনমন্ত্রী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত নন। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে সমস্ত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক তার করোনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর গত রোববার (২১ জুন) সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়ে দেয়।

করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল আসায় আইনমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে সাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অা ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং করোনায় অাক্রান্ত হয়েছেন।

মন্ত্রী মোজাম্মেল হক সিএমএইচ থেকে সুস্থ হয়ে রোববার বাসায় ফিরেছেন। বীর বাহাদুর সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। আর টিপু মুনশি এভারকেয়ারে চিকিৎসাধীন।

তিন মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় অাক্রান্ত হয়োছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আইনমন্ত্রীর করোনা নেগেটিভ

আপডেট সময় ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০