ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত তামিমের মা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেটে প্রাণঘাতী করোনার থাবা পড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি, সাবেক ওপেনার নাফিস ইকবাল ও স্পিনার নাজমুল ইসলাম অপু।

এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল।

শনিবার জানা যায়, তামিমের বড়ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন।

এমন খবরের পরই রোববার জানা গেল, শুধু নাফিস ইকবালই নন, করোনার সংক্রমণ ছড়িয়েছে পুরো পরিবারটিতে। তামিমের মাসহ চট্টগ্রামে নাফিসের দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে গতকাল নাফিস জানিয়েছিলেন, বেশ কয়েক দিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়েননি। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাজিরদেউড়িতে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

সম্প্রতি ছোট ভাই তামিম ইকবালের উদ্যোগে সশরীরে উপস্থিত থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের মাঝে অর্থ সহায়তা বণ্টন করেন নাফিস ইকবাল।

এর পরই তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন এ ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল। ২০০৩ সালের নভেম্বরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক ঘটে তার। ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলার পর তাকে আর মাঠে দেখা যায়নি।

টেস্টে ২৩.৫৪ গড়ে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিসহ ৫১৮ রান করেছেন নাফিস। ওয়ানডেতে ১৯.৩১ গড়ে তার সংগ্রহ ৩০৯ রান। হাফসেঞ্চুরি রয়েছে দুটি।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় আক্রান্ত তামিমের মা

আপডেট সময় ১২:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০