ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

মাশরাফি-নাফিস ইকবালের পর করোনা আক্রান্ত অপু

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মুর্তজা ও নাফিস ইকবালের পর মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।
শুধু অপুই নন! তার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ছাড়াও বিভিন্ন রোগে আগে থেকেই ভুগছেন অপুর বাবা-মা।

সংবাদ মাধ্যমকে অপু নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরেই অপুর বাবার শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। নমুনা পরীক্ষা করার পর ফলাফল পজিটিভ আসে।

বাবা করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতার জন্যই নিজের ও মার নমুনা পরীক্ষা করান অপু। শনিবার তাদের ফলাফল পজিটিভ আসে।

জাতীয় দলের হয়ে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অপু বলেন, আজকে আমার রিপোর্ট পজেটিভ এসেছে। ৪-৫ দিন ধরে আব্বুর জ্বর-ঠাণ্ডা ছিল। পরীক্ষায় উনার পজেটিভ এসেছে। আমার ফলাফল আজকে এসেছে, আমারও পজিটিভ। শরীরে ব্যথা আছে, মাথাব্যথাও আছে। সঙ্গে ঠাণ্ডা লাগার মতো হয়ে আছে।

২৮ বছর বয়সী এ বাঁ-হাতি স্পিনার আরও বলেন, আম্মার অবস্থা এখন আব্বুর চেয়ে ভালো। তবে মা ডায়াবেটিস রোগী। আমি আম্মু আর আব্বু তিনজনেরই করোনা টেস্টে পজিটিভ এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

মাশরাফি-নাফিস ইকবালের পর করোনা আক্রান্ত অপু

আপডেট সময় ০৯:০০:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০