ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত নাফিস ইকবাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হলেও শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন তিনি।

একটি ঘনিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকিবাল বেশ কদিন আগেই করোনায় আক্রান্ত হন।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন। তার বড় ভাই নাফিস ইকবালও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

জানা গেছে, শারীরিকভাবে নাফিস ইকবাল সুস্থ আছনে। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিস ইকবালের। তার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এই ওপেনারকে। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। অবশ্য খেলা ছাড়লেও এখনো আছেন মাঠে।

বিপিএল, ঢাকা লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৪ বছর বয়সী নাফিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত নাফিস ইকবাল

আপডেট সময় ০৩:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০