ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কামাল লোহানী কোভিড-১৯ আক্রান্ত, নেয়া হচ্ছে সিএমএইচে

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রাণঘাতি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী৷ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।

তিনি বলেন, শুক্রবার আমরা কোভিড-১৯ টেস্টের ফলাফল হাতে পেয়েছি৷ তাতে দেখা গেছে তিনি করোনা পজিটিভ। বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার চেষ্টা চলছে৷

সাগর লোহানী আরও বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়৷

ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতে খড়ি কামাল লোহানীর। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে ছিলেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কামাল লোহানী কোভিড-১৯ আক্রান্ত, নেয়া হচ্ছে সিএমএইচে

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০