ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রানা প্লাজার মালিকের বিরুদ্ধে রায় কাল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার উপকণ্ঠ সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় আগামীকাল ঘোষণা করবেন আদালত। গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন।

রানার আইনজীবী এম ফারুখ আহম্মেদ জানান, কাল সকাল সাড়ে ১০টার পর এ মামলার রায় ঘোষণা করা হবে। আদালতে রায় ঘোষণার সময় সোহেল রানাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তার স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজ নামে-বেনামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়-দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় তাঁর নামে নোটিশ জারি হয়নি। পরে ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে দুদক। পরে ২০১৩ সালের ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়। কিন্তু পরবর্তী সময়ে সম্পদ বিবরণীর ফরম পূরণ না করায় ২০১৫ সালের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২০১৬ সালের ১ জুন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রানা প্লাজার মালিকের বিরুদ্ধে রায় কাল

আপডেট সময় ১২:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭