ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় ভাই হারালেন আনোয়ারা

আকাশ বিনোদন ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি মুক্তি বাংলানিউজকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক আগে মামার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া তার ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু জটিলতা ছিল। এরমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। এ কয়েকদিন তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। মামার মৃত্যুতে মা অনেক ভেঙে পড়েছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

পাঁচ বোনের মধ্যে হুমায়ূন কবির ছিলেন আনোয়ারার একমাত্র ভাই। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা। মুক্তি আরো জানান, তার মামা রাজধানীর মগবাজারে বসবাস করতেন। তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকলেও সবসময় আনোয়ারাকে সাপোর্ট করেছেন। শনিবার তাকে দাফন করা হবে রায়ের বাজারের একটি কবরস্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

করোনায় ভাই হারালেন আনোয়ারা

আপডেট সময় ১০:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০