ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

এই বাজেট বাস্তবসম্মত প্রত্যাশার দলিল: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ভিন্ন বাস্তবতায় ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।’

বৃহস্পতিবার বিকালে তার সরকারি বাসভবনে বাজেটপরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে দেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

করোনা থেকে মুক্তি এবং মানুষের জীবন মানে স্বস্তি ফেরাতে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসে সময়োচিত চিন্তার সোনালী ফসল এই বাজেট। এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধন ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা।’

বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগে ভাগে তৈরি করা মনগড়া, গতানুগতিক পুরনো গল্প বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর

এই বাজেট বাস্তবসম্মত প্রত্যাশার দলিল: কাদের

আপডেট সময় ০৮:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০