ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

দুর্নীতি চালু রাখতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক:  

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, এবারের বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটি অপপ্রয়াস বলে আমি মনে করি।

বৃহস্পতিবার বিকালে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন আমির খসরু।

আমির খসরু বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে।

এর ব্যাখ্যায় তিনি বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ মেগা প্রজেক্টে দেয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা, সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মানেই হল ‘দুর্নীতি ধারা অব্যাহত রাখা’।

আমির খসরু আরও বলেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

বাজেট প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে বিএনপি আজ কোনো প্রতিক্রিয়া জানাবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 তিনি বলেন, শুক্রবার বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবে বিএনপি। বিকাল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর

দুর্নীতি চালু রাখতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ: আমির খসরু

আপডেট সময় ০৮:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০