ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বাজেট নিয়ে আ’লীগের প্রতিক্রিয়া আগামীকাল

আকাশ জাতীয় ডেস্ক:  

২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। শুক্রবার এ প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল ১১টায় অনলাইন ব্রিফিংয়ে প্রতিক্রিয়া তুলে ধরবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ বিষয়টি জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রত্যেক বছর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে দলের প্রতিক্রিয়া জানাবেন সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর

বাজেট নিয়ে আ’লীগের প্রতিক্রিয়া আগামীকাল

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০