ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

দুর্যোগে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অমানবিক

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ৩০ জুনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে আবাসিক সংযোগ বিচ্ছিন্নের সরকারি হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তারা বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে বকেয়া বিলের জন্য বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি অত্যন্ত অমানবিক। করোনা দুর্যোগের মধ্যে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিয়ে সরকারের জালানি, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সরকারের পক্ষ থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস বিলের জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন আরও তীব্র হয়েছে। সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিৎ করোনাকালীন জনগণের পাশে দাঁড়ানো, পানি, বিদ্যুৎ, জালানি গ্যাসের বিল মওকুফ কারা। কিন্তু তা না করে বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের গণবিরোধী ঘোষণা জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না।

বিবৃতিতে নেতারা করোনাকালীন বকেয়া বিল জুন মাসের মধ্যে পরিশোধ না করলে আবাসিক বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের নোটিশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়া করোনা ভাইরাসের মহামারির কারণে সব গ্রাহকের বিগত তিন মাস এবং আরও আগামী তিন মাসের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মওকুফের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

দুর্যোগে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অমানবিক

আপডেট সময় ০৫:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০