ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বর্ণ আমদানিতে ভ্যাট প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:  

বৈধপথে স্বর্ণ আমদানিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বর্ণবার আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট থাকছে না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট পেশ শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা প্রণীত হলেও স্বর্ণ আমদানিতে করভার বেশি থাকার ফলে এ যাবৎ দেশে বৈধভাবে কোনো স্বর্ণ আমদানি হয়নি। অবৈধপথে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করা এবং অথরাইজড ডিলারদের মাধ্যমে বৈধপথে স্বর্ণ আমদানিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে স্বর্ণবার আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছি।

তিনি বলেন, আশা করছি এর ফলে বৈধপথে স্বর্ণ আমদানি এবং স্থানীয় পর্যায়ে স্বর্ণালঙ্কার তৈরি ও বিপণনখাতে মূল্য সংযোজন কর আহরণ বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

স্বর্ণ আমদানিতে ভ্যাট প্রত্যাহার

আপডেট সময় ০৫:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০