ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লাগাতার ধর্ষণের হুমকি একতা কাপুরকে

আকাশ বিনোদন ডেস্ক:  

বলিউড কারকা একতা কাপুর লাগাতার ধর্ষণের হুমকি পাচ্ছেন। হুমকি থেকে বাদ যাচ্ছেন না তার ৭১ বছরের মা-ও। এ নিয়ে তুলপাড় নেট-দুনিয়া।

একতা কাপুর ভারতীয় সেনাকে অপমান করেছেন এমন অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছিলেন তিনি । কিন্তু তাতেও নিস্তার মেলেনি। প্রথমে একতার বিরুদ্ধে এফআইআর, এরপর লাগাতার ধর্ষণের হুমকি। তাকে ও তার মাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার ‘ডাক’ ইউটিউবার বিকাশ পাঠকের।

কদিন আগে একতা কাপুরের প্রযোজনা সংস্থা এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স আনসেনসরড’-এ ভারতীয় সেনা ও সেনাউর্দিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ আনেন মেজর টিসি রাও। ওই ওয়েবসিরিজের একটি দৃশ্যে দেখানো হয়েছিল, স্বামী যখন সীমান্তে শত্রুপক্ষের মোকাবিলা করছেন তখন এক সেনাপ্রধানের স্ত্রী বাড়িতে অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত। আর এই দৃশ্যেই গর্জে ওঠেন রাও।

এদিকে ইউটিউবার হিন্দুস্থানি ভাও ওরফে বিকাশ পাঠক ইনস্টাগ্রামে তার ২০ লাখ অনুসারীর কাছে একতা ও তার মায়ের বিরুদ্ধে ভারতীয় সেনাকে ‘অপমান’ করায় উচিত শিক্ষা দেওয়ার প্রস্তাব দেয়। একতার বিরুদ্ধে গুরুগ্রাম, ইন্দোরসহ তিনটি জায়গায় এফআইআর দায়ের করা হয়।

এরপর বালাজির পক্ষ থেকে ওই ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্যগুলো মুছে দেওয়া হয়। ভারতীয় সেনাকে অপমান করার বা নিচু দেখানোর জন্য তাদের কোনো ইচ্ছা ছিল না বলেও জানান একতা।

তাতে সব হুমকি আর বিতর্ক থেমে গেছে তা নয়। টুইটার, ইনস্টাগ্রামে লাগাতার ধর্ষণের হুমকি পেতে থাকেন একতা কপূর। চলতে থাকে কদর্য ভাষায় আক্রমণ। সেই আগুনে ঘি ঢালতে থাকেন হিন্দুস্থানি ভাও ওরফে বিকাশ পাঠক। একতার বিরুদ্ধে একের পর এক ভিডিয়ো পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

একটি ইনস্টা লাইভ সেশনে একতা অভিযোগ করেন বলেন, ‘বিকাশ পাঠক সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছে। শুধু তাই নয় টেনে এনেছে আমার ৭১ বছরের মাকেও। ওর (বিকাশ) কথামতো সেক্স খারাপ, বাট রেপ ইজ ওকে? তাই তো? ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার নতুন ঢেউ

লাগাতার ধর্ষণের হুমকি একতা কাপুরকে

আপডেট সময় ১০:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০