ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

বর্ণবাদ রুখতে ১ মিলিয়ন ডলার দিলেন জেনিফার অ্যানিস্টোন

আকাশ বিনোদন ডেস্ক: 

অন্যান্য তারকাদের সঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মার্কিন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। বর্ণবাদ রুখতে ব্ল্যাক লিভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন জানিয়ে ১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন তিনি। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর থেকে এই তহবিল দেন।

‘দ্য মার্ডার মিস্ট্রি’খ্যাত অভিনেত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পুলিশ বর্বরতা এবং জাতিগত অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দেরেকের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান নিরস্ত্র ফ্লয়েড। মারা যাওয়ার সময় শেষ বার ফ্লয়েড বলেছিলেন, ‘প্লিজ, আই কান্ট ব্রিদ’। মাত্র ৭ মিনিটে নিভে যায় তার জীবন প্রদীপ।

এই ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে যুক্তরাষ্ট্র। নড়ে ওঠে বিশ্ব বিবেক। এরপর থেকে ফ্লয়েডের মৃত্যুর দাবিতে শুরু হয় বিক্ষোভ সমাবেশ।

বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালার অব চেঞ্জ’সহ বেশকিছু দাতব্য সংস্থায় জেনিফার অ্যানিস্টোন দান করেছেন। তিনি বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে এমন বেশ কয়েকটি ‘যোগ্য সংগঠন’কে অনুদান দিয়েছেন। একই উদ্দেশ্যে তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে প্রায় ১ মিলিয়ন ডলার দান করেছেন।

শুধু তাই নয়, জেনিফার অ্যানিস্টন সামাজিক যোগাযোগমাধ্যমেও বর্ণবাদ ইস্যুতে হতাশা প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বর্ণবাদ রুখতে ১ মিলিয়ন ডলার দিলেন জেনিফার অ্যানিস্টোন

আপডেট সময় ০৯:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০