ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দশ লাখের বেশি ওয়েবসাইট হ্যাক

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনার এ দুর্যোগের সময়ও থেমে নেই হ্যাকারদের দৌরাত্ম্য। গত দুই মাসে ১০ লাখেরও বেশি ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় লাখখানেক সাইট আক্রান্ত হয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার ও সাইবার থ্রেট অ্যানালিস্ট রাম গাল এক ব্লগ পোস্টে জানিয়েছে, হামলার শিকার সাইটগুলোর প্রায় সব কটিই জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘ওয়াডপ্রেস’-এ তৈরি।

ওয়াডপ্রেস সিকিউরিটি প্লাগইন ওয়াডফেন্সের ভাষ্য হচ্ছে, তারা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ১৩ লাখ সাইটে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিটি সাইটে গড়ে শতাধিকবার হামলা হয়েছে। জানা যায়, এ হামলার মূল লক্ষ্য ডেটাবেজের নিয়ন্ত্রণ নেয়া।

হ্যাকাররা প্রথমে সাইটের wp-config.php ফাইলটি নেয়ার চেষ্টা করে। এ ফাইলটিতে সাইট ও ডেটাবেজের সংযোগ সংক্রান্ত তথ্য এবং পাসওয়ার্ড থাকে। এটি নিয়ে নিতে পারলে হ্যাকারদের কাজ সহজ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দশ লাখের বেশি ওয়েবসাইট হ্যাক

আপডেট সময় ০৮:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০