ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারীর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য সেক্টরে শ্রমিক ছাঁটাই নিয়ে যে আলোচনা চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানিয়ে বলেছেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। আজ দেশের এই দুর্দিনে তাদের ছাঁটাই করা যাবে না। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘাঁর মত অবস্থা হবে। তিনি বিজিএমই এ সহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহবান জানান।

ওবায়দুল কাদের সোমবার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

শুধু ব্যবসা নয়,অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মি হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গণপরিবহনে ভাড়া বেশি আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দূরপাল্লায় গাড়িতে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ এ সংকট মোকাবেলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসব এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

মন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মারা যাওয়ার মত ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরন ও সহানুভূতিশীল হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না: কাদের

আপডেট সময় ০১:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০