ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে উত্তাল নেট দুনিয়া

আকাশ বিনোদন ডেস্ক:  

সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়ে উঠেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে। শনিবার (৬ জুন) দিনভর অভিনেত্রীকে গ্রেফতারের জন্য টুইটারে জোরালোভাবে সোচ্চার হতে দেখা গেছে নেটিজেনদের।

যে কারণে স্বরাকে গ্রেফতারের দাবি উঠেছে, তা হলো- গত এপ্রিলে সন্ত্রাসবাদ আইনে অন্তঃসত্ত্বা তরুণী সফুরাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত। অন্তঃসত্ত্বা তরুণীকে ছেড়ে দেওয়ার দাবির পাশাপাশি একই কারণে স্বরা ভাস্করকে আইনের আওতায় আনার অভিব্যক্তি জানিয়েছেন অসংখ্য নেটিজেন।

স্বরা ভাস্কর টুইটারে প্রায় ২২ হাজারেরও বেশি ইউজার এ নিয়ে টুইট করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, কেনো স্বরাকে গ্রেফতার করা হবে না? তার কারণ দেখান। কেউ আবার লিখেছেন, দিল্লি হিংসার ঘটনায় স্বরা ভাস্করেরও সমান ভূমিকা রয়েছে।

আর এতেই ক্ষুব্ধ স্বরা প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধুমাত্র হাতির মৃত্যু ছাড়া অন্য কিছু নিয়ে মুখ খুলতে চান না।

সিএএ, এনআরসি, জামিয়া মিলিয়া, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধাচরণ করেছেন স্বরা ভাস্কর। প্রকাশ্যে বিভিন্ন বক্তব্যও রেখেছিলেন অভিনেত্রী। স্বরার বক্তব্যের সেরকমই কিছু ভিডিও নতুন করে নেট দুনিয়ায় উঠে এসেছে। আর এ কারণেই নেটিজেনদের একাংশ স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে উত্তাল নেট দুনিয়া

আপডেট সময় ১০:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০