ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার অসহায় ক্রিকেট কোচদের পাশে তামিম ইকবাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কঠিন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। করোনায় ক্ষতিগ্রস্থদের নিজের বেতনের অর্ধেক দান করেছেন তিনি। আর্থিক সহায়তা করেছেন ক্রিকেটের বাইরে ৯১ জন অ্যাথলেটকে। এবার চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন দেশ সেরা ওপেনার তামিম।

রোববার (০৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে তামিম নিজেই।

চট্টগ্রামের ছেলে হিসেবে তিনি এগিয়ে এসেছেন অসহায় কোচদের পাশে। চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল।

তামিম বলেন, ‘আসলে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ওখানকার অবস্থা ভালো না এটা নিয়েই। আমি তো চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এই ৫০ জনের মধ্যে এরকম অনেকেই আছে যার ক্যাম্পে কোনো না কোনো সময় ব্যাটিং করেছি, কোনো না কোনো সময় প্র্যাকটিস করেছি। এ কারণে সহযোগিতা করা। আমার তরফ থেকে যতটুকু সাহায্য দেওয়া যায়, আর্থিকভাবে সহযোগিতা করেছি।’

কিছুদিন আগেও জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানি দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

এবার অসহায় ক্রিকেট কোচদের পাশে তামিম ইকবাল

আপডেট সময় ০৯:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০