ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

তারেক রহমান করোনা আক্রান্ত নন: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ তথ্যগুলো মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক।’

রোববার (৭ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, ‘কিছু ব্যক্তি বা গোষ্ঠী হীন স্বার্থ চরিতার্থ করতে তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে এ ধরনের মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। পরম করুণাময় আল্লাহতালার অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনা ভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব আইন মেনে চলছেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছিল। এখন করোনা ভাইরাস দুর্যোগের মধ্যেও তা অব্যাহত রয়েছে। আমরা সংশ্লিস্ট সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তারেক রহমান এবং তার পরিবার সম্পর্কে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

তারেক রহমান করোনা আক্রান্ত নন: রিজভী

আপডেট সময় ০৫:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০