ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

নাসিমের চিকিৎসায় মেডিকেল বোর্ড, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসায় পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড ইতিমধ্যেই বৈঠক করে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে একথা জানান।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ রয়েছেন।

অপারেশনের পর মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল জানিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বলেন, এবার সেই সময় আরও বাড়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। তার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

উল্লেখ্য, গত ১ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে রাজধানীর একটি বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু শুক্রবার ভোরে ব্রেন স্ট্রোক হয় এই আওয়ামী লীগ নেতার। পরে জরুরিভিত্তিতে তার অপারেশন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফরে প্রধানমন্ত্রী: অবকাঠামো ও বিনিয়োগে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব

নাসিমের চিকিৎসায় মেডিকেল বোর্ড, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

আপডেট সময় ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০