ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

‘নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি অমানবিক’

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের এই সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি ও গণপরিবহনে ৬০ভাগ ভাড়া বৃদ্ধি বৃদ্ধিকে অমানবিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ যখন কর্মহীন হয়ে ঘরবন্দি অবস্থায় সংকটে দিনাতিপাত করছে তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও গণপরিবহনের ৬০% ভাড়া বৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তিনি বলেন, কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিন্ম ও মধ্যবিত্ত মানুষ চরম বিপাকে পড়েছে। এমতাবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাধারণ মানুষ মারাত্মক সংকটে পড়তে পারে।

ফয়জুল করীম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ার পরেও বাংলাদেশে তেলের না কমিয়ে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম অসহায়বোধ করছে। এ ধরনের সিদ্ধান্ত গণবিরোধী ও অমানবিক। যার ফলে প্রতিনিয়ত গণপরিবহনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তিনি বলেন, তেলের দাম কমিয়ে এবং পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে বাসের মালিকদের পূর্বের ন্যায় ভাড়া নিলে কোনো অসুবিধা হতো না।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, মহামারিতে আর্থিক সংকটে থাকা দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সহযোগিতা না করে উল্টো তাদের ওপর আর্থিক চাপ তৈরি করা অমানবিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

‘নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি অমানবিক’

আপডেট সময় ০৫:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০