ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেসবুকে ৩৬০ ডিগ্রির ফটো-ফিচার

অাকাশ আইসিটি ডেস্ক:

প্রকৃতির অপরূপ সৌন্দর্য কখনো একদিকে থাকে না; বরং প্রকৃতি অকৃপণভাবে তার সৌন্দর্য ছড়িয়ে দেয় চারপাশে। আর এই চারপাশের অপরূপ সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করার জন্য যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে, তার নাম ৩৬০ ফটো, যা এত দিন ছিল থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের হাতে। কিন্তু গ্রাহকদের সে প্রতীক্ষার অবসান ঘটেছে। টেকক্রাঞ্চের খবরে প্রকাশ, নিজেদের অ্যাপে ৩৬০ ডিগ্রি ফটো-ফিচার সংযোজন করেছে ফেসবুক। তাই এবার সরাসরি ফেসবুক দিয়েই তোলা যাবে ৩৬০ ডিগ্রি ফটো।

এর ফলে ফেসবুকে ছবি নিয়ে আরো বেশি পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকছে। ফেসবুক অ্যাপের ৩৬০ ফটো-ফিচারের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যের দরকার পড়বে না। ৩৬০ ডিগ্রিতে তোলা ছবিগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করার পাশাপাশি প্রোফাইল পিকচার বা কাভার পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। বন্ধুদের ট্যাগও করা যাবে এই ছবিতে । জুম ইন ও জুম আউট করার সুযোগও থাকছে এই ফিচারে।

কিন্তু ফেসবুকের কোথায় ও কীভাবে পাওয়া যাবে এই ফিচার? অ্যাপের মাধ্যমে ফেসবুক চালু করে স্ট্যাটাস বারে যেতে হবে। সেখানে ক্লিক করলেই ‘ট্যাগ পিপলের’ নিচে পাওয়া যাবে ‘৩৬০ ডিগ্রি ফটো’। সেই ফিচারের নীল বাটনে ক্লিক করলেই ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারবেন। কোন জায়গা থেকে ছবি তোলা শুরু করে কোন জায়গায় শেষ করবেন, সে অপশনও পাবেন ওই ফিচারে। এরপর চাইলে সরাসরি সে ছবি শেয়ার করে দিতে পারেন আপনার টাইমলাইনে। কাভার পিকচার বা প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করতে পারবেন ছবিটি। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই ফিচার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

ফেসবুকে ৩৬০ ডিগ্রির ফটো-ফিচার

আপডেট সময় ০২:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭