ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

মোহাম্মদ নাসিম হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

সোমবার তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন ছেলে তানভীর শাকিল জয়।

রাতে জয় বলেন, ‘চার দিন আগে আমাদের পরিবারের সবাই টেস্ট করেছেন বিএসএমএমইউতে। তখন সবার নেগেটিভ এসেছে। আব্বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় আমরা তাকে আজ হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেয়া হয়েছে। তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। কিছুক্ষণ পরে রিপোর্ট আসার কথা রয়েছে।’

জয় জানান, তার বাবার ইউরিন কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে।

৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিম জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের দুই মেয়াদে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদ নাসিম হাসপাতালে

আপডেট সময় ০৯:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০