ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরবর্তী সময় মানিয়ে নেওয়া কঠিন: কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে এলোমেলো পুরো ক্রীড়া বিশ্ব। মহামারিটির কারণে ক্রিকেট বিশ্বও থমকে আছে। তবে কয়েকটি জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইসিসি ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা করছে। কিন্তু নিঃসন্দেহে অনেক পরিবর্তন আসছে খেলাটিতে। আর তাতেই বেশ চিন্তিত সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

টিম ইন্ডিয়ার অধিনায়ক ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে করোনা পরবর্তী সময় নিয়ে আলোচনা করেন।

কোহলি বলেন, ‘ক্রিকেটে কী কী পরিবর্তন আসছে, তা ঠিক বুঝে উঠতে পারছি না। এক একজন এক এক রকম কথা বলছে। অনুশীলনের সময়ও এখন থেকে নাকি আর করমর্দন করা যাবে না। এতদিন পর সবার সঙ্গে দেখা হবে, কিন্তু হাত মেলাতে পারব না। সংক্রমণের ভয়ে দূরে দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো মানিয়ে নেওয়া সত্যিই কঠিন। কিন্তু কিছু করার নেই। করোনা ভাইরাসের মোকাবিলায় এই সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে, যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। জানি না, কতদিন এভাবে নিষেধাজ্ঞার মাঝে আমাদের ক্রিকেট খেলতে হবে।’

এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতোমধ্যে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এ প্রসঙ্গে কোহলির বলেন, ‘আমরা খেলোয়াড়, আর যেকোনো পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা উজাড় করে দেওয়াই আমাদের কর্তব্য। আমি জানি, দীর্ঘদিন পর ক্রিকেট যখন শুরু হবে তখন নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে প্রথমদিকে সমস্যা হবে। তব সেই জড়তা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না।’

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, লকডাউনের নিয়ম ধীরে ধীরে শিথিল হওয়ায় খুব দ্রুতই ভারতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা পরবর্তী সময় মানিয়ে নেওয়া কঠিন: কোহলি

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০