ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে উই ট্রান্সফার নিষিদ্ধ

আকাশ আইসিটি ডেস্ক : 

উই ট্রান্সফার টেক স্যাভিদের কাছে অত্যন্ত পরিচিত নাম। এই সাইটের মাধ্যমে বড় মাপের ভিডিও, ছবি একসঙ্গে মেইল করে দেওয়া যায় অনায়াসে। কিন্তু এবার জনপ্রিয় এই সাইটটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ(ডিওটি)। জাতীয় স্বার্থে ও সাধারণের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিওটি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশটিতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে একটি নোটিশ দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ। যেখানে মোট তিনটি ইউইআরএল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট দুটি ইউআরএল। কিন্তু গোটা উইট্রান্সফার সাইটটিকেই নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে WeTransfer.com-এর ইউজারের সংখ্যা নেহাত কম নয়। বড় মাপের ফাইল মেইল করার এর চেয়ে সহজ আর কী আছে। ২ জিবি পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠিয়ে দেওয়া যায় মেইল করে। অর্থাৎ সিনেমা, গান, ভিডিও- কোনও ফাইল পাঠাতেই সমস্যা হয় না। পদ্ধতিও বেশ সহজ। তাছাড়া লকডাউনের আবহে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও দারুণ কার্যকরী হয়ে উঠেছিল এই সাইট। এর পেড ভার্সনটির মাধ্যমে আরও বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়। তবে বেশিরভাগ ইউজারের ফ্রি ভার্সনেই কাজ চলে যায়। সেই কারণেও আরও জনপ্রিয় এই ওয়েবসাইট।

তবে ঠিক কারণে WeTransfer.com বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটুকুই বলা হয়েছে, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে উই ট্রান্সফার নিষিদ্ধ

আপডেট সময় ০৮:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০