ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারের বাজেট হতে হবে টিকে থাকার: আতিউর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। টিকে থাকার বাজেট। কেননা চলমান করোনা ভাইরাস সহসাই কাটবে না। এটা দীর্ঘায়িতই হবে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে।

সোমবার (০১ জুন) ব্র্যাক আয়োজিত কোভিড-১৯ ও জাতীয় বাজেট ২০২০-২১ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আফিস সালেহ ও কেএএম মুরশিদ।

ড. আতিউর রহমান বলেন, মানুষ এখন প্রচণ্ড ভীতির মধ্যে আছেন। ভয়টা হলো আক্রান্ত হবো কিনা। আক্রান্ত হলে হাসপাতালে যেতে পারবো কিনা। হাসপাতালে গেলে চিকিৎসা পাবো কিনা ইত্যাদি। এসব বিষয়কে আমলে নিয়ে এবারই স্বাস্থ্যবীমা চালু করতে হবে। পাশাপাশি বাজেটে স্বাস্থ্যখাতে অন্তত এক শতাংশ বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর বলেন, আমাদের কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের অর্থনীতির রক্ষাকবচ হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি স্থানীয়। ফলে এ উভয় খাতকে গুরুত্ব দিতে হবে আসছে বাজেটে। আমরা নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের টেকসই উন্নয়নের জন্য গ্রিন ইনভেস্টমেন্ট, গ্রিন ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। আরও মানবিক হতে হবে।

অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন আইস্যোশাল প্রধান নির্বাহী কর্র্মকর্তা ড. অনন্যা রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবারের বাজেট হতে হবে টিকে থাকার: আতিউর রহমান

আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০