ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামলার পরও বিদেশে যাওয়ায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ- বিস্মিত; তদন্তের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদার ২৫ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে ব্যাংককে গিয়েছেন৷ তাদের বিরুদ্ধে মামলা থাকার পরও তারা কিভাবে বিদেশ গেলেন তাতে বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গোয়ন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে, তারা কিভাবে দেশের বাইরে গেল এবং কাদের সহযোগিতায় এই দুইজন দেশের বাইরে চলে যেতে পারলো সে ব্যাপারে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গণভবনের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টাও করে এই দুই ভাই। পরে সাদা কাগজে সই নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে।

এরপর এই দুই ভাইয়ের নামে মামলা হলে সর্বত্র তোলপাড় হয়ে যায়।পরবর্তীতে দুই ভাই রোগী সেজে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যান। নিজেদের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি উড়োজাহাজকে `রোগীবাহী` হিসেবে দেখিয়ে ২৫ মে দুপুরে তাঁরা ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মামলার পরও বিদেশে যাওয়ায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ- বিস্মিত; তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৬:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০