ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

জনগণের অর্থ নয়ছয় করা যাবে না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এবং কসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের অর্থ নয়ছয় করা যাবে না। সবাইকে যার যার দায়িত্ব যথাযথভাবে ন্যায়নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তিনি আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সব কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন।

করোনাভাইরাস পরিস্থিতি কাটিয়ে উঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব।উন্নয়ন কার্যক্রম থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে। কাজ করতে হবে নব উদ্যমে,নতুন বাস্তবতায়,পরিবর্তিত পরিস্থিতিতে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যাত্রীদের অর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব ৮০ ভাগ করা হয়েছে।

তিনি বলেন, মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নেবেন বলে আশা করি।

‘সরকারকে যেমন যাত্রীদের স্বার্থ দেখতে হবে তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে’-যোগ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যে সব প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সেসব প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি-বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে।শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

জনগণের অর্থ নয়ছয় করা যাবে না: কাদের

আপডেট সময় ০২:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০