ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নেটফ্লিক্স’র হাতছাড়া হলো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

আকাশ বিনোদন ডেস্ক:

হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেজির পরবর্তী সিনেমা নিয়ে কাড়াকাড়িতে জিতলো অ্যাপল। রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডিক্যাপ্রিও’র মতো দুই মহাতারকা অভিনীত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নামের সিনেমাটির দখল নিতে তৎপর ছিল নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতায় এখনও বেশ পিছিয়ে অ্যাপল। অ্যাপলের ঝুলিতে একমাত্র বড় মাপের সিনেমা হলো ‘গ্রেহাউন্ড’। গত বছরের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস।

অপরদিকে নেটফ্লিক্সের ঝুলিতে সাফল্যের নজির অনেক। এমনকি মার্টিন স্করসেজির সর্বশেষ সিনেমা ‘দ্য আইরিশম্যান’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। ২০১৯ সালের সেরা সিনেমাগুলোর মধ্যে ‘দ্য আইরিশম্যান’ অন্যতম। গত বছরের শেষ চতুর্থাংশে সিনেমাটি নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছিল অনেক। এবার সেরকম সুযোগ নিতে চাচ্ছে অ্যাপল।

ওয়াল স্ট্রিট জার্নাল ও ডেডলাইন জানিয়েছে, স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ হতে যাচ্ছে অ্যাপল অরিজিনাল ফিল্ম। এটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে পরিবেশন করবে প্যারামাউন্ট পিকচারস।

ডেভিড গ্রান রচিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নামের একটি নন-ফিকশন বই অবলম্বনে একই নামে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। মিশৌরির ওসেজ নদীর অববাহিকায় ১৯২০ সালে স্থানীয় আমেরিকান ইন্ডিয়ানদের হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের এফবিআই তদন্ত অবলম্বনে নির্মিত হয়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’র প্রেক্ষাপট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নেটফ্লিক্স’র হাতছাড়া হলো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

আপডেট সময় ১১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০