ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!!

অাকাশ বিনোদন ডেস্ক:

শিরোনাম দেখে চমকে উঠতে পারেন শাহরুখ ভক্তরা। কারণ বলিউড কিং শাহরুখ খানের বাবা তার ১৪ বছর বয়সেই মারা যান। তাহলে কোন বাবার সাথে দেখা করতে গেলেন শাহরুখ?

তবে যারা বলিউড বা শাহরুখের খোঁজখবর নিয়মতি রাখেন তারা ঠিকই বুঝে গেছেন। শাহরুখ খান সম্মান করে বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে বাবা আর তার স্ত্রী সায়রা বানুকে মা বলে ডাকেন। দিলীপ কুমারও নিজের পুত্র হিসেবে পরিচয় দেন শাহরুখকে। সম্প্রতি বলিউডের রাজকুমার খ্যাত অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ। কয়েকদনি হাসপাতালেও থাকতে হয়েছে তাকে। অনেকেই দেখতে গেছেন। তবে নিজের নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি শাহরুখ। অবশেষে সময় পাওয়াতেই ছুটে গেলেন বাবাকে দেখতে।

মঙ্গলবার রাতে মুম্বাইয়ে দিলীপ কুমারের বাড়ি যান শাহরুখ। সেখানে অনেকক্ষণ সময় কাটান তিনি বাবা ও মায়ের সঙ্গে। এক ফাঁকে তারা ছবিও তুলেন। সে ছবি সায়রা বানু টুইটারে পোস্ট করে লেখেন, ‘দিলীপের মুখ ডাকা ছেলে এসেছিল দেখা করতে’।

দিন কয়েক আগেই মারাত্মক অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৯৪ বছর বয়সি বলিউড অভিনেতা দিলীপ কুমার। কিডনিজনিত সমস্যার কারণে দিন পাঁচেক তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!!

আপডেট সময় ০৪:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭