ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

মজিবুর রহমান মঞ্জু করোনা আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

জামায়াতে ইসলামী ছেড়ে নতুন দল গঠন করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মনজু কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দলের অফিসিয়াল ফেসবুক পেজে পার্টির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার এ তথ্য জানান।

ফেসবুক পেইজে জানানো হয়, মজিবুর রহমান মঞ্জুর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০/১২ দিন আগে তার ব্যক্তিগত ড্রাইভার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতাল ভর্তি

করাসহ পারিবারিক সহযোগিতামূলক কাজে সাবধানতা ও সতর্কতার সঙ্গে তিনি নিয়োজিত ছিলেন।
ফেইসবুক পোস্টে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুদিন আগে মঞ্জুর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তার হাল্কা জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি দেখা দেয়। তিনি সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান। এরপর ধীরে ধীরে তার শরীর একটু খারাপ হয়।

এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক আরও জানান, মঙ্গলবার আইসিডিডিআরবিতে মঞ্জুর করোনাভাইরাস পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে ‘করোনা পজিটিভ’এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে তিনি নিজ বাসগৃহে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, মঞ্জুর এখনও কঠিন কোনো পরিস্থিতি হয়নি। দেশবাসীর কাছে মজিবুর রহমান মঞ্জু দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মজিবুর রহমান মঞ্জু করোনা আক্রান্ত

আপডেট সময় ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০