ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

দুর্যোগে নিরাপদ দূরত্বে থাকাই বিএনপির রাজনীতি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন আইসোলেশনে থাকে।

বুধবার বিকালে নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টির অপকৌশলই বিএনপির মনের কথা। শেখ হাসিনা সরকার দক্ষতা ও সাহসিকতা এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করেই জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছেন।

বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির নেতারা সবসময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্য্যের মাধ্যমে প্রয়োগ করে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। সমন্বয়হীনতার কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কি বোঝাতে চেয়েছেন- তা স্পষ্ট নয়। বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তিনি।

দেশবাসীকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে। দুর্যোগের এ অমানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা, যিনি আলো হাতে আঁধারের কাণ্ডারি। তাই অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাবার কোনো কারণ নেই। সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগে নিরাপদ দূরত্বে থাকাই বিএনপির রাজনীতি: কাদের

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০