ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাজিরপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় কলেজ ছাত্রকে কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় সবুজ বৈষ্ণব (২৬) নামের এক কলেজ ছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সবুজ বৈষ্ণব উপজেলার মালিখালী ইউনিয়নের যুগীয়া গ্রামের স্বপন বৈষ্ণবের ছেলে। সে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির  নিশ্চিত করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আকুল বালা মাধ্যমিক বিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে গত দেড় বছর যাবৎ ওই স্বপন বৈষ্ণব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে তিনি (ইউএনও) ওই কলেজ ছাত্রকে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ দিয়ে আটক করান। পরে রাতে তার ভ্রাম্যমাণ আদালত ওই কলেজ ছাত্রকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা জানান, গত দেড় বছর ধরে সবুজ বৈষ্ণব তার কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। বিষয়টি স্থানীয়দের বারবার জানালেও তাকে থামানো যায়নি।

ওই স্কুল ছাত্রী চলতি বছরের আসন্ন এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ফল প্রত্যাশী। স্থানীয়রা জানান, সবুজ বৈষ্ণব বিবাহিত ও সে প্রায়ই স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানান, ওই স্কুল ছাত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাজিরপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় কলেজ ছাত্রকে কারাদণ্ড

আপডেট সময় ০১:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০