ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

অসুস্থ ডা. জাফরুল্লাহর জন্য ফল পাঠালেন খালেদা

আকাশ জাতীয় ডেস্ক:

অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা জানতে টেলিফোনে না পেয়ে তার জন্য ফল ও ঈদ শুভেচ্ছা হিসেবে ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যার দিকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য নানা ধরনের ফল ও একগুচ্ছ ফুল পাঠানো হয় ঈদের শুভেচ্ছা হিসেবে।

রবিবার করোনা পজিটিভ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর। সপ্তাহে তার তিনদিন কিডনি ডায়ালাইসিস করতে হয়। এছাড়া তিনি বয়স্ক মানুষ। তাই তার শুভাকাঙ্ক্ষীরা সবাই উদ্বিগ্ন। যদিও তিনি বলেছেন ঠান্ডা কাশি ছাড়া আপাতত তার শরীরে আর কোনো নতুন সমস্যা নেই।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যার পর প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া ঈদের শুভেচ্ছা ও ফল ধানমন্ডির গণস্বাস্থ্য কার্যালয়ে পৌঁছে দেন।

শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে দৈনিক আকাশকে বলেন, ‘অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল এবং ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন।’

জানা গেছে, বেগম খালেদা জিয়া অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক খোঁজ নিতে বিকালে ফোন করেছিলেন। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী ঘুমিয়ে থাকায় খালেদা জিয়া তার সঙ্গে কথা বলতে পারেননি। তারপরই খালেদা জিয়ার তিনজন প্রতিনিধি জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে শোকের ছায়া: কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর

অসুস্থ ডা. জাফরুল্লাহর জন্য ফল পাঠালেন খালেদা

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০