ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারকাদের ঘরবন্দি ঈদ

আকাশ বিনোদন ডেস্ক: 

অন্যরকম এক ঈদ উদযাপন করছেন দেশবাসী। নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে ঘরবন্দি থাকতে হচ্ছে সবাইকে। আগের ঈদগুলোর মতো এবার আর নিজের মতো করে বন্ধু বা আত্মীয়দের নিয়ে দিনটি উদযাপন করতে পারছেন না কেউ-ই।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরে বসে শোবিজ তারকারাও ঈদ উদযাপন করছেন। অনেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বা আবার ভিডিওবার্তা এবং ফেসবুক লাইভে যুক্ত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

করোনা ভাইরাস ঠেকাতে এবার বেশিরভাগ শোবিজ তারকাই শপিং করা থেকে বিরত ছিলেন। তাই পুরোনা জামা-কাপড় পরেই ঈদুল ফিতর উদযাপন করেছেন তারা।

ঈদের দিন একমাত্র মেয়ে আইরা তাহরিম খানের সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন সংগীতশিল্পী তাহসান খান। ছবির সঙ্গে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই গায়ক-অভিনেতা।

পরিবারের সঙ্গে ঈদ কাটছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বাবা-মা ও মেয়ের সঙ্গে ছবি তুলে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ফেসবুকে।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ঈদের দিন পাঞ্জাবি পরা ছবি পোস্ট করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। ছাড়া সবাইকে নিরাপদে অবস্থানের জন্য পরামর্শ দেন এই তারকা।

ঘরবন্দি রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। স্ত্রীর মেহেদি মাখা হাতের সঙ্গে ছবি তুলে ঈদের দিন ফেসবুকে শেয়ার করেছেন এই তারকা। এছাড়া ঘরে বসে ফেসবুক লাইভে এসে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

চিত্রনায়ক আমিন খান ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এক ভিডিওবার্তায়। এমন সঙ্কটের সময় সবাইকে নিরাপদে ঈদ উদযাপনের জন্য অনুরোধ করেছেন তিনি।

ঘরবন্দি কাটছে সংগীতশিল্পী সাবরিনা পড়শীর ঈদ। নিজের ফেসবুক আইডিতে শাড়ি পরা ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারকাদের ঘরবন্দি ঈদ

আপডেট সময় ০৮:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০