ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিটার্ন দাখিলের সময় বাড়লো

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে জরিমানা ও সুদ আরোপ ছাড়া মার্চ-এপ্রিল ২০২০ সালের কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৬ মে) এনবিআর থেকে জারি করা এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

বিশেষ আদেশে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান মার্চ-এপ্রিল, ২০২০ কর মেয়াদের রিটার্ন দাখিল করতে পারেননি। মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা ১ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর বিধি ৪৭ এর উপ বিধি ১ অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে ফরম মূসক ৯.১ এর মাধ্যমে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর দাখিলপত্র দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে কর দাখিলপত্র না করার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ধারা ১২৭ অনুযায়ী কোনো করদাতা নির্ধারিত তারিখের মধ্যে কমিশনারের কাছে প্রদেয় কর পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত তারিখের পরবর্তী দিন থেকে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের উপর মাসিক ২ শতাংশ সরল হারে সুদ পরিশোধ করতে হয়।

জনস্বার্থে এনবিআর অধ্যাদেশ নম্বর ০২, ২০২০ মারফত জারি করা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বক এ আপদকালীন সময়ে যে সব প্রতিষ্ঠান শুধু মার্চ-এপ্রিল ২০২০ কর মেয়াদের দাখিলপত্র যথাসময়ে পেশ করেনি সে সব প্রতিষ্ঠানের দাখিলপত্র পেশের সময়সীমা ৯ জুন ২০২০ পর্যন্ত বর্ধিত করলো এনবিআর।

উল্লেখিত সময়ের মধ্যে দাখিলপত্র পেশের ক্ষেত্রে জরিমানা ও সুদ দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো বলেও জানানো হয় অফিস আদেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিটার্ন দাখিলের সময় বাড়লো

আপডেট সময় ০৫:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০