ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউ ইয়র্ক টাইমস জুড়ে করোনায় মৃতদের নাম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রবিবারের নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা। কোনও খবর নেই, ছবি নেই, নেই কোনও বিজ্ঞাপনও। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সারি সারি নাম। সঙ্গে বয়স আর এক লাইনে পরিচয়। রোমি কোন, ৯১, ‘গেস্টাপোর হাত থেকে ৫৬ জন ইহুদিকে বাঁচিয়েছিলেন।’

ফ্রেড গ্রে, ৭৫। ‘মুচমুচে বেকন আর হ্যাশ ব্রাউন খেতে ভালবাসতেন।’

প্রথম চার পাতা জুড়ে আজ এ ভাবেই করোনায় মৃত মার্কিনদের শ্রদ্ধাজ্ঞাপন করেছে সংবাদপত্রটি। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই। শিরোনামেও রয়েছে সেই অপরিমেয় ক্ষতির কথা। তবে বিশেষজ্ঞদের মতে, মৃতের আসল সংখ্যাটা আরও বেশি। বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে বাড়িতেই।

কাগজের এক সহকারী সম্পাদক সিমোন ল্যানডনের বলেন, দিনের পর দিন, সপ্তাহ, মাস ধরে এই মৃত্যু-মিছিলে মানুষ ক্লান্ত। সংখ্যাটা মেনে নেওয়া কঠিন। পরিস্থিতি বোঝাতেই এই অভিনব উদ্যোগ। অগণ্য এই হিসেবের কথা মনে করিয়ে দিয়ে।

ওই কাগজে আজ প্রকাশিত একটি প্রতিবেদনে লেখক ড্যান ব্যারি লিখেছেন, ‘ভেবে দেখুন, ১ লক্ষ মানুষের একটি শহর যেন, নববর্ষের দিনও সেটা ছিল। আমেরিকার মানচিত্র থেকে তা এখন মুছে গিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউ ইয়র্ক টাইমস জুড়ে করোনায় মৃতদের নাম

আপডেট সময় ০৪:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০