ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণস্বাস্থ্যের করোনা কিটের কার্যকারিতা পরীক্ষার স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে করোনাভাইরাস শনাক্তে নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে নমুনা পরীক্ষা স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামীকাল মঙ্গলবার থেকে গবেষণার জন্য এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আজ সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড ১৯ রেপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতের কথা জানান। এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছিল যে, আগামীকাল মঙ্গলবার থেকে তারা গবেষণার জন্য ৫০ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করবে।

আজ সোমবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, ওষুধ প্রশাসনের অনুরোধে তারা নমুনা সংগ্রহের কর্মসূচী স্থগিত করেছে। সরকারের অনুমতি পেলে পরবর্তীতে তারা নমুনা সংগ্রহের কাজ শুরু করবে।

গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকারী ২০০ কিট গত ১৩ মে বিএসএমএমইউতে হস্তান্তর করে। এর আগে গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কিটের কার্যকারিতা বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে কিছু জানানো হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি।

১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।

২৫ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে করোনা টেস্টের কিট হস্তান্তর করা হয়। বেশ কিছু দিন কিট পরীক্ষা নিয়ে বিতর্কের পর ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তরের থেকে বিএসএমএমইউ বা আইসিডিডিআরবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেওয়া হয়। এরপর ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণস্বাস্থ্যের করোনা কিটের কার্যকারিতা পরীক্ষার স্থগিত

আপডেট সময় ১১:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০