ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সময়ের স্রোতের বিরুদ্ধে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

আকাশ বিনোদন ডেস্ক: 

ক্রিস্টোফার নোলানের আলোচিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘টেনেট’র দ্বিতীয় ট্রেলার প্রকাশিত হয়েছে। তবে প্রথম ট্রেলার দেখে দর্শকের মনে চমকের পাশাপাশি যে প্রশ্নগুলো উঠেছিল, তার সমাধান মেলেনি দ্বিতীয় ট্রেলারেও। অর্থাৎ সময়ের বিপরীত প্রবাহের দৃশ্যগুলোর রহস্য উদ্ঘাটন করতে সিনেমাটির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

জন ডেভিড ওয়াশিংটন এবং রবার্ট প্যাটিনসনের পাশাপাশি ‘টেনেট’ সিনেমায় অভিনয় করেছেন এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাড়িয়া, আরন টেইলর-জনসন, ক্লেমেন্স পোজি, মাইকেল কেইন ও কেনেথ ব্রানাগ।

সময়ের সঙ্গে কারচুপির রহস্য এই ট্রেলারেও পরিষ্কার নয়। তবে বোঝা যাচ্ছে, সিনেমায় যথেষ্ট লুকোছাপা ষড়যন্ত্র রয়েছে, আর তার কেন্দ্রে রয়েছেন জন ডেভিড ওয়াশিংটন। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতেই তার যত তৎপরতা। নতুন ট্রেইলারে রবার্ট প্যাটিনসনকে দীর্ঘ সময় দেখা গেছে। ওয়াশিংটনের মতোই তারও ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু কাহিনির দৃশ্যে বিভিন্ন বস্তুর বিপরীত দিকে ছুটে আসা এবং সময়ের বিপরীত প্রবাহের রহস্য নিয়ে পরিষ্কার কিছু বোঝানো হয়নি। সুতরাং সিনেমার রহস্যের মূল চাবিকাঠি এখানেই থাকছে।

প্রথমত সিনেমাটি মুক্তির তারিখ ঘোষিত রয়েছে ১৭ জুলাই। কিন্তু নতুন ট্রেলারে তারিখ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে ‘সিনেমা হলে আসছে’। তবে কবে আসবে তার দিনক্ষণ নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সময়ের স্রোতের বিরুদ্ধে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০