ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্লেন দুর্ঘটনায় পাকিস্তানি মডেল জারা আবিদের মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক: 

পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেছেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়। পিআইএ-র প্লেন বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৭ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে জোরালো শোরগোল চলে। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান। তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানান মৃতদের পরিবারের প্রতি।

২৮ বছর বয়সী জনপ্রিয় মডেল জারা আবিদ ‘চৌধরী’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি ‘সেরা নারী মডেল’ হিসেবে হাম স্টাইল অ্যাওয়ার্ড লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্লেন দুর্ঘটনায় পাকিস্তানি মডেল জারা আবিদের মৃত্যু

আপডেট সময় ১০:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০