ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার পরীক্ষা বাড়ানোর তাগিদ জিএম কাদেরের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবিলায় পরীক্ষা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেছেন, প্রতিটি ঘরের মানুষ প্রয়োজন মনে করলে যেন করোনা পরীক্ষা করাতে পারে সে ব্যবস্থা করতে হবে। পরীক্ষা বাড়ালেই বোঝা যাবে করোনা সংক্রমণ কোন পর্যায়ে আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

শনিবার দুপুরে জিএম কাদের পুরান ঢাকার আরমানিটোলার মাহুতটুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেলের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের সময় একথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি সরকারী হাসপাতালে করোনা ইউনিট সৃষ্টি করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসা সেবা পায়। করোনাকালে কেউই যেন সেবা থেবে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোতেও করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন করে হলেও বেসরকারি উদ্যোগকে করোনা মোকাবিলায় বাধ্য করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শুধু লকডাউন নিয়ে ভাবলেই হবে না, হতদরিদ্র মানুষের জীবন-জীবিকা নিয়েও ভাবতে হবে।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসাহাক ভূইয়া, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুবনেতা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনার পরীক্ষা বাড়ানোর তাগিদ জিএম কাদেরের

আপডেট সময় ০৮:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০