ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

দুর্নীতিবাজ চক্র জনগণের ত্রাণ লুটপাট করছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারের দুর্নীতিবাজ চক্র জনগণের টাকায় কেনা ত্রাণ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ঢাকা-১৮ আসনের দক্ষিণখান থানা যুবদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার যে ত্রাণ দিচ্ছে তা তার বাড়ি থেকে এনে দিচ্ছে না। জনগণের টাকায় কেনা ত্রাণ। প্রধানমন্ত্রী ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন। কিন্তু দেখা গেছে ২০০ লোকের বিপরীতে একটি নাম্বার দেয়া। ওই লোকটি আওয়ামী লীগের। তিনি ৫০০ টাকা করে রেখে ২০০০ টাকা দিচ্ছেন। আবার এমন একটি বাড়ির মালিকের নাম দেয়া হয়েছে তিনি সরকারি চাকরি করেন, তার ছেলে বিদেশে পড়ে। তাহলে বুঝতে পারেন সরকার কাদের সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রীর টাকা কার কাছে যাচ্ছে।’

বিএনপি নেতা বলেন, ‘তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা সরকারি ত্রাণ লুটপাট করছে, আত্মসাৎ করছে। দুর্যোগ ও দুর্ভিক্ষের মধ্যে সরকার তাদের সুযোগ করে দিচ্ছে চুরি করার। এই কাজটি সরকার করছে। আর আমাদের লোকেরা গুম, মিথ্যা মামলায় গ্রেপ্তার উপেক্ষা করেও নিজেদের পকেটের টাকায় অসহায়, কর্মহীন মানুষকে সহযোগিতা করছে। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আমাদের নীতি আদর্শ জনগণের কল্যাণ করা। আর আওয়ামী লীগের আদর্শ অন্যদিকে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার উন্নয়নে ফ্লাইওভার দেখান। আর মানুষ করোনা টেস্ট করতে পারে না। মানুষ চিকিৎসা পাচ্ছে না। সরকার স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যে সরকার স্কুল কলেজ, হাসপাতাল তৈরি না করে নিজেদের পকেট ভারী করার জন্য সেলাই ঘর তৈরি করে এই সরকার ক্ষমতায় থাকলে মানুষ রাস্তাঘাটেই মরে পড়ে থাকবে।’

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপিরর সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলী, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস মোল্লা, সাধারণ সম্পাদক মনির ভূইয়া, দক্ষিণখান থানা যুবদলের সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি মো. সবুজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

দুর্নীতিবাজ চক্র জনগণের ত্রাণ লুটপাট করছে: রিজভী

আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০