ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের দুই দিন পরেই করোনা পজিটিভ নববধূ!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিয়ের মাত্র তিনদিনের মাথায় করোনাভাইরাস ধরা পড়েছে এক নববধূর শরীরে। বারবার তার জ্বর আসছিল, সঙ্গে সর্দি-কাশিও ছিল। এর পরপরই শ্বশুরবাড়িতে তার সংস্পর্শে আসা অন্তত ৩২ জনকে পাঠানো হয় কোয়ারেন্টিনে।

ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনাটি ঘটে। দেশটির ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকেল এক প্রতিবেদনে জানিয়েছে, পঁচিশ বছরের ওই তরুণী ভোপালের জাটখেড়ির বাসিন্দা। বেশ কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি। বারবার জ্বর আসছিল, সঙ্গে সর্দি-কাশিও ছিল। এরপরও তিনি চিকিৎসকের কাছে যাননি। অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। এভাবে বিয়েও করেন তিনি।

এদিকে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে অসুস্থতা বাড়তে থাকায় নববধূর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। এছাড়া, তার সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

ভারতের অন্যান্য রাজ্যের মতো মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা আক্রান্তের হার। ইতোমধ্যেই সেখানে মৃতের সংখ্যা আড়াইশ পেরিয়েছে। তা সত্ত্বেও লকডাউন শিথিল হওয়ার পর থেকে গত ১৫ দিনে রাজ্যটিতে কমপক্ষে ১০০টি বিয়ের অনুষ্ঠান হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিয়ের দুই দিন পরেই করোনা পজিটিভ নববধূ!

আপডেট সময় ০৯:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০