ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিয়ে গোপন রেখে ‘মিস ইন্ডিয়া’র সঙ্গে প্রেম করেন নওয়াজ

আকাশ বিনোদন ডেস্ক: 

‘নওয়াজউদ্দিন একজন বিষাক্ত মানুষ’, এরকমই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতার প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী ও সাবেক ‘মিস ইন্ডিয়া’ নিহারিকা সিং। নওয়াজের বিরুদ্ধে #মিটু আন্দোলনে সরবও হন তিনি।

গ্রামের বাড়িতে স্ত্রীর কথা গোপন রেখে নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রেম করেছিলেন নিহারিকা সিংয়ের সঙ্গে। কয়েকমাস টিকে ছিল তাদের প্রেম। প্রথমে না জানলেও পরবর্তীতে ঘটনা ফাঁস হয়। এরপর সম্পর্ক থেকে বেরিয়ে যান নিহারিকা। পরবর্তীতে #মিটু আন্দোলনে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই অভিনেত্রী।

নওয়াজুদ্দিনের স্ত্রী আলিয়ার সঙ্গে যখন তার ঘর ভাঙার খবর বলিউডে সরগরম, তখন ফের তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নওয়াজের প্রাক্তন প্রেমিকা নিহারিকা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে নিহারিকা জানান, ‘মিস লাভলি’র শুটিংয়ের সময় আচমকা নওয়াজ একদিন তাকে মেসেজ করেন। নওয়াজের ফোন পেয়ে তিনি উলটে তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান প্রাতঃরাশের জন্য। তার আমন্ত্রণ পেয়ে নওয়াজ যখন বাড়িতে আসেন, তখন অদ্ভুদ ব্যবহার করেন। দরজা খুলতেই নওয়াজ তাকে জাপটে ধরেন। কোনওভাবে নওয়াজের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন নিহারিকা সিং।

‘হঠাৎ করে সাফল্য পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন। এ কারণেই তিনি মহিলাদের সঙ্গে ওই ধরণের ব্যবহার করেন’ বলে দাবি করেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

তার দাবি, ‘মিস লাভলি’র শ্যুটিংয়ের সময় নওয়াজ তাকে জানান, পরেশ রাওয়াল এবং মনোজ বাজপেয়ী যেমন অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পেয়েছেন, তারও ইচ্ছা ছিল কোনও অভিনেত্রীকেই বিয়ে করবেন কিংবা কোনও মিস ইন্ডিয়া তার বান্ধবী হবেন। নিহারিকাকে পেয়ে, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে।

নিহারিকাকে নিয়ে নওয়াজুদ্দিন তার আত্মজীবনীতে যেসব চিত্র আঁকেন, তার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার দাবি এসবই মিথ্যা এবং কল্পনাপ্রসূত। অবশ্য পরবর্তীতে নওয়াজুদ্দিন তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: অ্যা মেম্যোর’ বইটি তুলে নেন। কিন্তু সমালোচনা এখনও পিছু ছাড়েনি। তাই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এই মুহূর্তে পুরনো ঘটনাগুলো আবারও ঘুরে ফিরছে বিভিন্ন মাধ্যমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বিয়ে গোপন রেখে ‘মিস ইন্ডিয়া’র সঙ্গে প্রেম করেন নওয়াজ

আপডেট সময় ১০:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০